সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১২

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ এবং ১২ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালীর হাতিয়া থানাধীন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা। অভিযান চলাকালে নদীতে সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিমেন্টের মোট ওজন ২৯ হাজার ৭৫০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয় এবং জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—হাতিয়ার চৌমুহনী বাজার এলাকার মো. হানিফ (৩০) ও মুসাপুর এলাকার মো. জামশেদ উদ্দিন (৪৩); লক্ষ্মীপুরের মধ্যম চরউবোতি এলাকার মো. সোহেল আলম (৩৫), মো. শাহ আলম (৩০), মো. আকবার হোসেন নিলয় (১৮), মো. জাফর (১৭), মো. জাবেদ মুন্সি (২৬), দিদার হোসেন (৩২) ও মো. শাহ আলম (৪৮); বাগেরহাটের মোহাম্মদ ইব্রাহিম ফরাজী (৪০); পিরোজপুরের শামীম আহাম্মেদ (২৫) এবং লক্ষ্মীপুরের মো. ইব্রাহিম (৪৫)।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত সিমেন্ট, দুটি বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের জলসীমায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

One thought on “হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১২

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১২

আপডেট টাইম : ০৫:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬